পাবনায় সাংবাদিক সুবর্ণা নদী হত্যা অভিযুক্ত শিল্পপতি আবুল হোসেনের ৩ দিনের রিমান্ড

পাবনায় সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলায় অভিযুক্ত আসামী নিহতের সাবেক শ্বশুড় শিল্পপতি আবুল হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহ¯পতিবার বিকেল সাড়ে ৪টায় পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ রাশেদ হোসাইন এ আদেশ দেন।

এর আগে আসামীকে আদালতে হাজির করে মামলার অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আর আসামীর জামিন আবেদন করেন তার আইনজীবিরা। উভয়পক্ষের শুনানী শেষে আসামীর জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে পাবনা শহরের রাধানগর মহল্লায় বাসার গেটের সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বুত্তরা।

ঘটনার পরদিন গতকাল বুধবার নিহত সাংবাদিকের মা মজির্না বেগম বাদি হয়ে সুবর্না নদীর সাবেক শ্বশুড়-সাবেক স্বামীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গতকাল দুপুরেই পুলিশ অভিযান চালিয়ে নদীর সাবেক শ্বশুড় আবুল হোসেনকে গ্রেপ্তার করে। এদিকে মামলার অন্যতম আসামী নদীর সাবেক স্বামী রাজিব হোসেন এখনও পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের