গুলিতে রোহিঙ্গা পাহারাদার নিহত

টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে আজ দুপুর ৩ টার দিকে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা পাহারাদার যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে পুলিশ ।

জানা যায়, উপজেলার হ্নীলা অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তির এফ ব্লকের মসজিদের সামনে পাহারাদার মোঃ আয়াছের (২০) আলাপরত অবস্থায় স্থানীয় সন্ত্রাসী ছৈয়দ আলম (৩৫) ও রিদুয়ান (৩২) সহোদরের নেতৃত্বে একটি গ্রুপ এসে বুকের মধ্যে বন্দুক ঠেকিয়ে গুলি করে চলে যায়।

উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় আয়াছেরকে দ্রুত স্থানীয় ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন। এই নৃশংস ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া ঘটনাস্থল পরিদর্শন করেন।এই ব্যাপারে স্থানীয় রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, নিরাপত্তা বাহিনী ও আইওএমের সহায়তায় ক্যাম্পের যাবতীয় অপরাধ দমনের জন্য গত দুই মাস ধরে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়। এর ফলে মাদক চোরাচালান, সেবন ও বখাটেদের উৎপাত বেড়ে যায়। এতে উক্ত চক্র ক্ষুদ্ধ হয়ে এই ঘটনার আশ্রয় নিয়েছে।
একাধিক সুত্রে জানা যায়, স্থানীয় বখাটেরা প্রায় সময় রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ¦বর্তী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে। এসব কারনে আতঙ্কে দিন যাপন করছে সাধারণ জনসাধারণ।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নিয়ে আসে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের