তৃতীয় রাউন্ডে ফেদেরার, ওজনিয়াকির বিদায়

ইউএস ওপেনে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পথে ঠিকমতোই এগোচ্ছেন রজার ফেদেরার। সহজ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই সুইস তারকা। ৩৭ বছর বয়সী ফেদেরার নিউ ইয়র্কে বৃহস্পতিবার এক ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে ফ্রান্সের বেনোয়িট পাইরেকে হারান ৭-৫, ৬-৪, ৬-৪ গেমে। আগের ছয়বারের দেখায় ফেদেরারকে কখনো হারাতে পারেননি পাইরে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ফেদেরার তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার নিক কাইরজিওসের মুখোমুখি হবেন। কাইরজিওস তৃতীয় রাউন্ডে উঠেছেন ফ্রান্সের পিয়েরে হিউজ হার্বাটকে হারিয়ে।ফ্ল্যাশিং মিডোতে একটা সময় একক আধিপত্য ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারের। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তিনি নিজের পাঁচটি শিরোপাই জেতেন টানা। এই সময়ে জেতেন টানা ৪১ ম্যাচ। এরপর অবশ্য আর একবারই তিনি ইউএস ওপেনের ফাইনালে খেলেছেন। ২০১৫ সালের ফাইনালে হেরে যান সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের কাছে। এবার দুজনের দেখা হতে পারে কোয়ার্টার ফাইনালে। এবার জিতলে টেনিসের উন্মুক্ত যুগে এককভাবে সবচেয়ে বেশি ছয়বার ইউএস ওপেন শিরোপা জয়ের রেকর্ড গড়বেন ফেদেরার। এখন পিট সাম্প্রাস ও জিমি কনর্সের সঙ্গে যৌথভাবে রেকর্ডটা ভাগাভাগি করছেন এই সুইস তারকা। মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সাবেক চ্যাম্পিয়ন ও চতুর্থ বাছাই অ্যাঞ্জেলিক করাবার। জার্মান তারকা সুইডেনের জোহানা লার্সনের বিপক্ষে জিতেছেন ৬-২, ৫-৭, ৬-৪ গেমে। তবে অঘটনের শিকার হয়েছেন দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের লেসিয়া সুরেনকোর কাছে হেরেছেন দুবারের ইউএস ওপেন ফাইনালিস্ট এই ডেনিশ তারকা। অর্থাৎ মেয়েদের শীর্ষ দুই বাছাই-ই ইউএস ওপেনের এবারের আসর থেকে বিদায় নিলেন। এর আগে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েন নাম্বার ওয়ান তারকা সিমোনা হালেপ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের