প্রথম দিনে অলআউট ইংল্যান্ড

সাউদাম্পটনে চতুর্থ টেস্টেও বাজে ব্যাটিংয়ের উদাহরণ রেখেছে ইংল্যান্ড। ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ক্ষণ গুনছিল গুটিয়ে যাওয়ার। খাদের কিনারায় চলে যাওয়া স্বাগতিকদের প্রথম ইনিংসে রং ফিরিয়েছেন স্যাম কুরান। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লজ্জাকর পরিস্থিতি এড়িয়েছে স্বাগতিকরা। যদিও প্রথম দিনই তারা ভারতীয় বোলিং তোপে গুটিয়ে গেছে ২৪৬ রানে। টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের টপ অর্ডার ছিলো পুরোপুরি ব্যর্থ।ভারতীয় পেসারদের সামনে খেই হারিয়ে প্রতিরোধ দিতে পারেনি সেভাবে। এক পর্যায়ে ৮৬ রানে ৬ উইকেট গেলে আগে ভাগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা উঁকি দেয়। মিডল অর্ডার কিছুটা প্রতিরোধ করলেও লেজের দিকে মূল প্রতিরোধটা আসে স্যাম কুরানের ব্যাট থেকে। মঈন আলীকে সঙ্গে নিয়ে বিপদ সামলেছেন কিছুটা। ১৬৭ রানে মঈন ব্যক্তিগত ৪০ রানে ফিরলেও অপরপ্রান্ত আগলে খেলেন কুরান। ১৩৬ বলে তার ৭৮ রানের দায়িত্বশীল ইনিংসে ২৪৬ রান সংগ্রহ হয় প্রথম ইনিংসে। শেষ উইকেটে তাকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের পক্ষে জসপ্রিত বুমরাহ ৪৬ রানে নেন ৩ উইকেট। দুটি করে নেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। জবাবে ভারত বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে। ব্যাট করছেন শিখর ধাওয়ান (৩) ও লোকেশ রাহুল (১১)।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের