নায়করাজ রাজ্জাক স্মরণে এফডিসিতে পরিচালক সমিতির শোকসভা

নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গত ২১শে আগস্ট। এ সময় ঈদের ছুটির কারণে পরিচালক সমিতি নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করছে আজ। এ উপলক্ষে আজ এফডিসিতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ শুক্রবার সকাল ১০টায় প্রয়াত নায়করাজ স্মরণে এফডিসির ভিআইপি প্রোজেকশন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। আজ এ অনুষ্ঠানে উপস্থিত আছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, আমজাদ হোসেন, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরো অনেকে। অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাকের কর্মজীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।আলোচনা শেষে বাদ জুমা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক পরিচালক সমিতির আজীবন সম্মানিত সদস্য ছিলেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের