উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম জানান, মোট গ্রেফতার ৩৩ জন। সদরে ৬ জন, লোহাগড়া ৮ জন, কালিয়া ১৩ জন এবং নড়াগাতিতে ৬ জন। উদ্ধার করা হয়েছে ২৭ পিস ইয়াবা, সদরে ২০ পিস, কালিয়া ৭ পিস। গ্রেফতারের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান।

তিনি আরো জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *