একসময় অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রে বেশ সাড়া ফেলেছিলেন নায়িকা একা। জনপ্রিয় পরিচালক কাজী হায়াতের ‘তেজী’ এবং ‘ধর’সহ বেশ কয়েকটি ছবিতে প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার বিপরীতে দেখা গিয়েছিল তাকে। টানা ২০-২৫টির মতো ছবি মুক্তি পায় তার। এরপর তাকে নতুন কোনো ছবিতে দেখা না গেলেও গত সপ্তাহে চিত্রনায়িকা রত্নার জন্মদিনের অনুষ্ঠানে দেখা মিললো তার। চোখে চশমা, হিজাবী পোশাক পরিহিত একাকে অনুষ্ঠানে দেখার পর এক দেখাতে অনেকেই চিনতে পারেননি। চিত্রনায়িকা রত্নার আমন্ত্রণে এসেছিলেন একা। রত্না বলেন, গত ২৩শে সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন। মূলত আমার জন্মদিনে একা এসেছিলেন।অনেকদিন পর তাকে পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানের একটি পর্বে গানের সঙ্গে নাচেও অংশ নেন তিনি। উল্লেখ্য, চিত্রনায়িকা রত্না ‘ইতিহাস’, ‘কঠিন লড়াই’, ‘সন্তানের মতো সন্তান’সহ ৪০টির বেশি ছবিতে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *