আওয়ামী লীগ অর্থবহ, প্রতিযোগিতামূলক জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না।

এ সময় জাতীয় ঐক্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও জাতীয় ঐক্য চায়। তবে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। বিএনপি তারেক জিয়ার মতো একজন দুর্নীতিবাজকে দলের চেয়ারপারসন করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, আমরাও জাতীয় ঐক্য চাই। তবে সেটা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোর ঐক্য।

এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আছে, ২০১৪ সালের মধ্যে যারা নাশকতার চেষ্টা করেছে বা পরিকল্পনা করেছে আইন- শৃঙ্খলা বাহিনী শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *