জাতীয় লিগের প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ১১৭ রানে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে স্কোরটাকে আরও বাড়াতে চাইলেন আরিফুল হক। সেই ভাবনা থেকেই রংপুর বিভাগের এই ব্যাটসম্যান হাঁকালেন ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে আরিফুলের ক্যারিয়ারসেরা ২৩১ রানে ভর করে রানের পাহাড় গড়েছে রংপুর।

জাতীয় দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে দুবাই গিয়েছিলেন আরিফুল। একটি ম্যাচও খেলা হয়নি। শনিবার মধ্যরাতে ঢাকা ফিরেই নেমে পড়েছেন জাতীয় লিগ খেলতে। এশিয়া কাপের রানের ক্ষুধাটা যেন ধরা দিল ঘরোয়া লিগে। দুর্দান্ত ইনিংসটা সাজিয়েছেন ২১ চার ও ৪ ছক্কায়। স্ট্রাইকরেট ৭১.৩০। কে বলবে এটা লংগার ভার্সনের ক্রিকেট?

আরিফুলের ডাবল সেঞ্চুরিতে বরিশাল বিভাগের বিপক্ষে রানের পাহাড় গড়েছে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের স্কোর ৮ উইকেটে ৫০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *