সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেত্রী রিমি করিম। সম্প্রতি এই অভিনেত্রীর ফেসবুক আইডি হ্যাকড হয়।
এরপর নানা ঝামেলা শেষে আইডিটি উদ্ধার করা গেলেও পরে জানতে পারেন আইডি থেকে সিনিয়র কয়েকজন নির্মাতা ও অভিনয় শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন হ্যাকার। এ নিয়ে ভীষণ বিব্রত ও লজ্জিত অভিনেত্রী রিমি করিম।
তিনি বলেন, ‘গত শুক্রবার আমার ফেসবুক আইডিটি হ্যাকড করা হয় এবং কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। যা আমার জন্য ভীষণ বিব্রতকর।’
অভিনেত্রী রিমি করিম আরও বলেন, ‘আমি সবাইকে বলতে চাই, গত দুইদিন আমার ফেসবুক আইডিটির নিয়ন্ত্রণ আমার কাছে ছিল না। এসময়ে কারও সঙ্গে যদি রিমি করিম নামের ফেসবুক আইডি থেকে কোনও রকম বাজে আচরণ পেয়ে থাকেন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।’

অভিনেত্রী রিমি করিমের ফেসবুক আইডি হ্যাকড

এই অভিনেত্রী জানান, ‘শুক্রবার ফেসবুক আইডি হ্যাকড হবার পরই থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। রোববার সকাল থেকে ফেসবুক আইডির নিয়ন্ত্রণ তার হাতে রয়েছে। কিন্তু তার আগে প্রায় দুইদিন আইডিটির নিয়ন্ত্রণ তার হাতে ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *