রাজধানীর উত্তরার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চীনের দুই নাগরিাক দগ্ধ হয়েছেন। শনিবার  রাতে ১২ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, জিও (৩৭) ও জুলি (৩৫)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, জিও ও জুলি উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। রাতে বাসায় ছোট গ্যাস সিলিন্ডার সংযুক্ত চুলায় চা গরম করছিলেন। এমন সময়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গতরাত ১২ টার দিকে দুই চীনা নাগরিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে জুলির শরীরের ২৩ শতাংশ এবং জিওর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। এখন তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *