‘রোগা চেহারা’র শেখ মুজিব চরিত্রে কে?

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগালকে দায়িত্ব দেয়া হয়েছে সিনেমাটি পরিচালনার জন্য। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।পরিচালক শ্যাম বেনেগাল সম্প্রতি বিবিসিকে এ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন, শেখ মুজিবের চরিত্রে বাংলাদেশের কোনও অভিনেতাকেই তিনি নিতে চান। এজন্য ‘সরু ও রোগা চেহারা’র একজনকে খুঁজছেন তিনি।২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের আগেই সিনেমাটির নির্মাণ কাজ শেষ করা হবে। এরইমধ্যে সিনেমাটি নিয়ে গবেষণা শুরু করেছেন শ্যাম বেনেগাল।মুম্বাইয়ের তারদেওতে নিজের স্টুডিওতে বসে শ্যাম বেনেগাল বিবিসিকে বলেন, ছবিটি বানানোর জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত এবং ছবির নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়েও তিনি ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি চাইবো বাংলাদেশ থেকেই কোনও অভিনেতা এই চরিত্রে অভিনয় করুন। কারণ সেটাই বেশি সমীচীন হবে। আর তিনি একটু রোগা হলেই ভালো। কারণ জীবনের বেশিটা অংশ শেখ মুজিব নিজেও কিন্তু বেশ সরু আর রোগা ছিলেন।শ্যাম বেনেগাল আরও বলেন, ‘খুব কম লোকই এটা খেয়াল করেন যে শেখ মুজিবের বিশাল, ভারিক্কি চেহারার ছবিগুলোর সঙ্গে আমরা বেশি পরিচিত, সেটা তার জীবনের পরের দিকটার। শেষের দিকে তার কিছুটা ওজন বেড়েছিল ঠিকই, কিন্তু জীবনের বেশিটা সময় তিনি রীতিমতো রোগাই ছিলেন- যেমনটা টিপিক্যাল বাঙালি বুদ্ধিজীবী ও অ্যাক্টিভিস্টরা হন আর কী।শেখ মুজিবের চরিত্রে বাংলাদেশি অভিনেতা খোঁজার আর একটা কারণ মূল ছবিটা হবে বাংলা ভাষায়। আর পরিচালক চান মূল অভিনেতার নিজের কন্ঠস্বরই সেখানে ব্যবহার করতে।ফলে চেহারা একটু রোগা হলেও মুজিবের জলদগম্ভীর কন্ঠস্বর বা ব্যারিটোন ভয়েসটাও থাকতে হবে। আর অভিনেতা নির্বাচনে সেটাই প্রধান চাবিকাঠি।শ্যাম বেনেগাল অবশ্য নিশ্চিত এই ধরনের উপযুক্ত অভিনেতা খুঁজে পেতে বড় একটা সমস্যা হবে না। এই ছবিটা পরে হিন্দি, উর্দু বা ইংরেজিতেও ডাব করা হবে।

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের