সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রাজপরিবার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে রোববার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এরদোগানের দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টেলিফোনালাপে খাশোগির নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত করার জন্য দু’দেশের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান সৌদি রাজা সালমান। তিনি তুরস্কেকে ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে আখ্যায়িত করে বলেন, আঙ্কারার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় রিয়াদ। এ সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *