বখাটে ধরতে পূজা দিতে যাওয়া নারীর বেশে থাকবে পুলিশ

যৌন হয়রানিকারীদের ধরতে পূজার ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকের নারী পুলিশ! পূজায় নারী দর্শণার্থীদের উদ্দেশে কটূক্তি করলে অথবা তাদের সঙ্গে অশালীন আচরণ করলেই যেন দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সেজন্য পূজার লাইনে সাদা পোশাকে নারী পুলিশ মোতায়েন থাকবে।

নির্বিঘ্নে পূজা দেখার সুযোগ করে দিতেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার বলছেন, পূজায় যৌন হয়রানি থেকে শুরু করে পকেটমার-ছিনতাই বন্ধ করতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। থাকবে সাদা পোশাকের নারী পুলিশও।

প্রতি বছর পূজার ভিড়ের সুযোগ নিয়ে প্রতিমা দর্শণার্থী নারীদের কটূক্তি করার পাশাপাশি অশালীন আচরণ করে থাকে বখাটেরা। এছাড়াও হার-দুলসহ সোনার গয়না ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটে।

তাই প্রতি বছরের মতো এ বছরও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসন বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম সাদা পোশাকের নারী পুলিশ নামানো। ওই নারী পুলিশ পূজার ভিড়ের সাথে মিশে থাকবে, যাতে বখাটেদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি