গাজীপুরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গাজীপুরের ছোট দেওড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে আব্দুল মোতালেব নামে একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় মোতালেবকে বাঁচাতে গিয়ে তার বাবা মোফাজ্জল হোসেন আহত হয়েছেন। আহত মোফাজ্জলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
তবে স্থানীয়রা জানিয়েছেন, নিহত আব্দুল মোতালেব গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের একাংশের সভাপতি ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসি (ডিবি) রুহুল আমিন সরকার আরটিভি অনলাইনকে জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মোতালেব বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে আসলে পূর্ব থেকে জড়ো হওয়া ৭-৮ জন সন্ত্রাসী মোতালেবের গতিরোধ করে। এসময় অতর্কিতভাবে তারা ধারালো অস্ত্র দিয়ে মোতালেবকে কোপানো শুরু করে। মোতালেবের চিৎকারে তার বাবা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। এসময় ঘটনাস্থলে মোতালেব নিহত হন। আহত মোফাজ্জলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি