বগুড়া-৩ : জাপার একক, আ.লীগ ও বিএনপির একাধিক প্রার্থী

হারানো দুর্গ পুনরুদ্ধার করতে চায় বিএনপি। বগুড়া-৩ সংসদীয় আসনের বিএনপির এই দুর্গ দখলে রেখেছে জাতীয় পার্টি (এরশাদ)। দলটির সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় জাপার বর্তমান সাংসদ নুরুল ইসলাম তালুকদার। জাপার দখলে থাকা আসনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে মরিয়া আওয়ামী লীগ। নির্বাচনী এলাকাজুড়ে ফেস্টুন, পোষ্টার সহ জনসংযোগে তৎপর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনী হাওয়া বইছে মাঠেঘাটে পাড়া-মহল্যায়। চা-স্টল ও ক্ষুদ্র দোকানিগুলোতে চলছে ভোটের আড্ডা।
প্রাপ্ততথ্যে জানা গেছে, মাছের উপজেলা আদমদীঘি এবং দুপচাঁচিয়া উপজেলা নিয়ে বগুড়া- ৩ সংসদীয় আসন। স্বাধীনতার পর থেকে এই আসনটি বরাবরই মুসলিম লীগ, বিএনপি, জামায়াত দখলে রেখেছে। গত নির্বাচনে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি দখলে রাখতে চায় আওয়ামী লীগ। নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, তা নিয়ে শঙ্কায় রয়েছে বিএনপি। কোনঠাসা বিএনপি এখন তাদের দুর্গে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম করতে পারছেনা। ফলে অনেকটাই নিষ্ক্রিয় দলটির নেতাকর্মী। হতাশায় রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বর্তমান সাংসদ নুরুল ইসলাম তালুকদার নির্বাচিত হবার পর থেকেই নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহ ব্যাপক উন্নয়ন করেছেন। ফলে জাতীয় পার্টির এই সাংসদ নির্বাচনী এলাকার জনসাধারনের আস্থা কাড়তে সক্ষম হয়েছেন। নিয়মিত ভোটারদের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণ, উন্নয়ন প্রচার, উঠান বৈঠক, পথসভা করাসহ নিজ দল জাতীয় পার্টির নেতাকর্মীদের চাঙ্গা করেছেন জাপার একক প্রার্থী নুরুল ইসলাম তালুকদার। নিজ দলে সক্রিয় কোনো প্রতিপক্ষ নেই তার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটে জাপার প্রার্থীকেই আবারও নির্বাচিত করবেন বলে আশাবাদী এই সাংসদ। মুঠোফোনে আলাপকালে এসব তথ্য তুলে ধরেন তিনি এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এদিকে, জাতীয় পার্টির কাছ থেকে আসনটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামীলীগ। নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছে দলটির নেতারা। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অজয় সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন পিপি, আইনবিষয়ক সম্পাদক তবিবর রহমান তবি, আদমদীঘি উপজেলার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা কমিটির প্রয়াত সভাপতি আনছার আলী মৃধার ছেলে মারুফ রাব্বি মৃধা, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম।
বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক সাংসদ ও দলটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা, জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মুহিত তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি শেখ মকলেছুর রহমান, বিএনপি নেতা আলহাজ সুলতান মাহমুদ আমির চৌধুরী।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি