বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল ট্রাস্ট অর্থ আত্মসাত মামলা রায়ের প্রতিবাদে জামালপুরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার রায় ঘোষণার পর পরই বিএনপির নেতাকর্মীরা শহরে এ বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শেষে স্টেশন বাজার মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রনজু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন বক্তব্য রাখেন।
বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল ট্রাস্ট অর্থ আত্মসাত মামলা রায় প্রত্যাখান করেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *