বাটলারের শট মাথায় লেগে হাসপাতালে শ্রীলঙ্কার ক্রিকেটার

ইংল্যান্ড ও শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের মধ্যকার প্রস্ততি ম্যাচের শেষ দিনের ঘটনা। ব্যাট করছিলেন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। ডানহাতি এই ব্যাটসম্যানেরই সজোরে হাঁকানো একটি শট সরাসরি এসে আঘাত করে শর্ট লেগে দাঁড়ানো ২০ বছর বয়সী লঙ্কান ক্রিকেটার মাথুম নিশাঙ্কার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান নিশাঙ্কা। প্রাথমিক চিকিৎসার পরও জ্ঞান না ফেরায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু মাঠে থেকে যাওয়া বাটলার বেশ আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি ফিরেছে বাটলারের মনে। হাসপাতালে ফেরার পর জ্ঞান ফেরে নিশাঙ্কার।

পরবর্তী সময়ে হাসপাতালে এমআরআই স্ক্যান করার পর খারাপ কিছু ধরা পড়েনি। তবে চিকিৎসকরা ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন নিশাঙ্কাকে। চিকিৎসক অবশ্য জানিয়ে দিয়ে ভয়ের কিছু নেই। ভয় কাটলেও ওই পরিস্থিতিতে মনে কী চলছিল জানিয়ে বাটলার বলেন, আমার মনে হয়, আপনি সবসময় এমন পরিস্থিতিতে খারাপ কিছুই ভাববেন। আমি খুব জোরে হিট করেছিলাম। আর খুব কাছে থেকে। তাই এটা অবশ্যই বড় দুশ্চিন্তার কারণ ছিল। যখন সে চলে গেল, আপনি তার জন্য কেবল ভালো কিছুই আশা করতে পারতেন। ডাক্তার এবং ফিজিও মাঠে এসে তাকে অনেক শুশ্রুষা করেছে। এটা বাজে একটা দুর্ঘটনা। তবে আমি শুনেছি সে ভালো আছে। খবরটা শুনে ভালো লাগছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি