পাকিস্তানের পার্লামেন্টে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদের মধ্যে তুমুল বিবাদ এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে যায়। সোমবার জাতীয় পরিষদের এক অধিবেশন চলাকালে উত্তপ্ত কথা বিনিময় হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সাজিয়া মারি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে জেনারেল একে নিয়াজির সঙ্গে তুলনা করলে এ কোন্দলের সূত্রপাত হয়। এর প্রতিবাদ জানায় দেশটির সংসদীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী আলি মোহাম্মদ খান। এসময় সরকারদলীয় সংসদ আব্দুল মাজেদ নিয়াজি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বিরোধীদলীয় নেতাকে উচ্চকন্ঠে শ্বাসাতে শুরু করেন। এতে বিরোধীদলীয় নেতারা উত্তেজিত হয়ে পরলে পার্লামেন্টে হৈচৈ শুরু হয়। বিবাদ হাতাহাতির পর্যায়ে চলে গেলে পরিস্থিতি সামাল দিতে স্পিকার দুই সংসদকে পার্লামেন্ট থেকে বহিস্কার করেন।পরে মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতুবী ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *