শেখ হাসিনার অবদান তাকে স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করবে: বি. চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীরা শেখ হাসিনার নেতৃত্বে বিপুল বিজয় অর্জন করেছেন।এ কৃতিত্ব শেখ হাসিনার। তিনি পরপর তৃতীয়বারের মতো একটি মহাবিজয়ের রেকর্ড সৃষ্টি করলেন। বললেন অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে তার বারিধারার বাসভবনে বিকল্পধারার বিশেষ যৌথসভায় তিনি এ কথা বলেন।
বি. চৌধুরী বলেন, বিকল্পধারা আশা করে, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়করধারা বাংলাদেশকে পৃথিবীর অগ্রগামী দেশগুলোর কাতারে দ্রুত এগিয়ে নিয়ে যাবে।উন্নয়নের পাশাপাশি সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার অব্যাহত অবদান তাকে স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করবে।
বি. চৌধুরী আরও বলেন, এ লক্ষ্য অর্জনে বিকল্পধারা বাংলাদেশ সব সময় শেখ হাসিনার পাশে থাকবে।
আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বি. চৌধুরী।
এছাড়া সভায় বিকল্পধারার ইশতেহারে ঘোষিত প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং দ্বিকক্ষবিশিষ্ট আইন সভার প্রস্তাবসহ অন্যান্য প্রস্তাব বাস্তবায়নে দেশব্যাপী প্রচারণা এবং বিকল্পধারার সাংগঠনিক তৎপরতা জোরদার করার জন্য সভা-সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দলের নেতা-কর্মীরা বিকল্পধারার নব নির্বাচিত সংসদ সদস্য আবদুল মান্নান ও মাহী বি. বদরুদ্দোজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী, সমশের মবিন চৌধুরীসহ অনেকে বক্তব্য প্রদান করেন ।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি