নড়াইলের লোহাগড়ায় নিজ ঘরে আতঙ্কে দিন কাটাচ্ছেন এক নবদম্পত্তি। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকার চেকে স্বাক্ষর করে নেবার পরও থামেনি সাবেক স্বামী পক্ষের ষড়যন্ত্র। ভূক্তভোগীরা হলেন লোহাগড়ার লক্ষীপাশা গ্রামের শরিফা বেগম ও তার নতুন স্বামী সোহেল শেখ ।
অভিযোগে জানা গেছে, বেশ কয়বছর আগে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের নওশের আলী শেখের মেয়ে শরিফার সাথে কুমড়ি গ্রামের ইনুচ কাজীর ছেলে শরিফুল কাজীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নির্যাতন করায় শরিফার সাংসারিক জীবন দূর্বিসহ হয়ে উঠে। একপর্যায়ে শরিফা গত বছর ২৬আগষ্ট শরিফুলকে তালাক প্রদান করেন। তালাক প্রদান করায় শরিফুল আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৫ জানুয়ারি রাত ১০টার দিকে শরিফুল এর নেতৃত্বে চিন্টু কাজী, তারিকুল কাজী, জিল্লু সহ আরো ৪/৫ জনে শরিফার বাড়িতে চড়াও হয়ে স্বর্ণালংকার, মালামাল ও নগদ দেড় লাখ টাকা সহ অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকার একটি চেক স্বাক্ষর করিয়ে নেয়। এঘটনায় শরিফা নড়াইল বিজ্ঞ আমলী আদালতে ৭ জানুয়ারি উল্লেখিতদের নামে মামলা দায়ের করেছেন। শরিফা বেগম গত বছর ১ সেপ্টেম্বর ইসলামী শরিয়া মোতাবেক রেজিস্ট্রি কাবিনমূলে সোনাদাহ গ্রামের মৃত আহম্মদ শেখের ছেলে সোহেল শেখ কে বিয়ে করেছেন। পরবর্তীতে ওই দম্পত্তি চলতি মাসের ৭ জানুয়ারি নড়াইল বিজ্ঞ নোটারী পাবিলিকের কার্যালয়ের মাধ্যমে এফিডেভিট করেন। এখন ওই দম্পত্তি আশঙ্খা করে বলেন, শরিফুলের পরামর্শে কোন চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে পুনরায় হামলা চালাতে পারে। বিভিন্নভাবে হুমকি-ধমকি আসছে। ওই দম্পত্তি প্রশাসনকে বিষয়টি অবহিত করছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *