ইমরানের আরেক চমক আতিয়া আনিসা

হালের ক্রেজ কণ্ঠশিল্পী ইমরান। শুধু কণ্ঠের জাদুই নয়, নিজের বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে ভক্তদের কাছে নায়ক উপাধি পেয়েছেন। নিজের কণ্ঠশীলন, সুর সাধনা, সংগীত পরিচালনা এবং মিউজিক ভিডিওতে অনবদ্য বিচরণের মাধ্যমে ইমরান মাহমুদুল নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। অন্যদিকে আতিয়া আনিসা, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ এবং জি বাংলার ‘সা রে গা মা পা’র মঞ্চে প্রমাণ করেছেন নিজের কণ্ঠের ধার। দুই বাংলার দর্শক-শ্রোতার কাছে পরিচিত করেছেন নিজেকে। এবার এই দুই শিল্পী জুটি বেঁধে শ্রোতাদের কাছে নিয়ে আসছেন তাদের নতুন গান। ‘মেঘেরই খামে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত ইমরানের।রোমান্টিক গল্পের গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। শুধু গানের কণ্ঠেই জুটি বাঁধেননি তারা, ভিডিওতেও দেখা যাবে এই জুটির রসায়ন। যা ইমরান ভক্তদের জন্য নতুন বছরের প্রথম চমক। আর এই চমকটি শ্রোতা-দর্শকদের জন্য নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ১৭ই জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মেঘেরই খামে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি