দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের প্রায় সবক’টিকেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
সানা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দামেস্ক বিমানবন্দরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এতে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি। বার্তা সংস্থাটির সমপ্রচার করা ভিডিওতে দেখা যায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে। একটি ভিডিওতে শব্দও শোনা যায়। সিরিয়ায় ইরানের প্রভাব কমাতে প্রায়ই দেশটিতে বিমান হামলা চালিয়ে থাকে ইসরাইল।২০১১ সাল থেকে চলা সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সব ধরনের সমর্থন দিয়ে আসছে ইরান। তবে ইসরাইল সিরিয়ায় ইরানি সেনাবাহিনীর এ উপস্থিতিকে নিজের নিরাপত্তার জন্য হুমকি মনে করে থাকে।

আরো দেখুন

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের