এবার স্টাইল নকল করে বিদ্রুপের শিকার হলেন বলিউড অভিনেত্রী আমিশা পাটেল। তাও আবার শ্রীদেবী কন্যার নকল করলেন তিনি। জিমে যাচ্ছিলেন জাহ্নবী কাপুর। আর জাহ্নবীর সঙ্গে ছিল কাঁধঝোলা ছোট্ট একটা ব্যাগ। পাপারাৎজিদের নজরে চলে এসেছিল জাহ্নবীর ওই ব্যাগ। খুব ভাইরালও হয়েছিল ব্যাগ-সহ অভিনেত্রীর সেই ছবি। এ বার সেই একই ব্যাগ নিয়ে দেখা গেল আমিশা পাটেলকে। হালফিলের ছবিতে তাকে একেবারেই দেখা যাচ্ছে না।তাতে কী? আমিশা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব সময়েই সরব। সে দিন যখন জিমে যাচ্ছিলেন জাহ্নবী, তার পরনেও কিছুটা একই রকমেরই পোশাক ছিল। বল্টু অফ শোল্ডার টপে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আমিশার পরনে ছিল সাদা টি-শার্ট আর ডেনিম শর্টস। দু’জনেরই কমন ছিল ডেনিম শর্টস। পোশাক থেকে শুরু করে ব্যাগ- আমিশা কি জাহ্নবীকে কপি করছেন? এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটিজেনদের মুখে মুখে। ছবি পোস্ট করে বিদ্রুপেরও শিকার হয়েছেন আমিশা। অনেকেই সমালোচনা করেছেন তার। এই সময়ে এসে একজন নতুন অভিনেত্রীকে নকল করার দরকার ছিলো না বলেও মত দিয়েছেন নেটিজেনদের অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *