এফডিসিতে গেল রোববার শুরু হয়েছে তারকাদের সেলিব্রিটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। তৃতীয় দিনের খেলায় আজ মঙ্গলবার রাত ৭ টার পর মাঠে নামবেন নায়ক বাপ্পি চৌধুরী, প্রযোজক আব্দুল আজিজ, নায়ক জয় চৌধুরী ও সাঞ্জু জন।
আরও খেলবেন নায়ক নিরব, খলঅভিনেতা ডন, চলচ্চিত্র পরিচালক সমিতির টিমে খেলবেন অপূর্ব রানা ও শাহীন কবির টুটুল। আগামী ৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এবারই প্রথমবারের মতো সিবিএল অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় জয়ের জন্য লড়ছে মোট ১২টি দল।
প্রথম দিনের খেলায় অংশ নেন নায়ক আনিসুর রহমান মিলন, সাইফ চন্দন, শিমুল খান, নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী ও সাঞ্জু জন। দ্বিতীয় দিনে খেলেছেন ইমন, মুরাদ পারভেজ, তৌসিফসহ অনেকে।
এছাড়া টুর্নামেন্টে আরও খেলবেন গায়ক আসিফ আকবর, ক্লোজআপ ওয়ান তারকা লিজা, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, আশিক, আহমেদ হুমায়ূনসহ অনেকে।
সাম্পান’ ও ‘পানসি’ এই দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১২টি দলকে।
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজকরা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সদ্যপ্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ও কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *