জয় দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ শেষ করলো ভারত। সিরিজ খোয়ানোর পর আগের ম্যাচে ভারতকে ৯২ রানে অলআউট করে উড়ন্ত জয় পেলেও পঞ্চম ওয়ানডেতে ফের হার দেখলো কিউইরা। আজ ওয়েলিংটনে ৩৫ রানে জয় কুড়ায় টিম ইন্ডিয়া। ভারতকে ২৫২ অলআউট করে ৪৪.১ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। আর ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ শেষ করে ভারত। টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। আগামী ৬ই ফেব্রুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। শেষ ওয়ানডেতে জয়ের লক্ষ্যে দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর ৬৭ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩৯) ও টম ল্যাথাম (৩৭)।ভারতের বোলারদের ণৈপুণ্যে পঞ্চাশ ওভার খেলতে না পারাই নিউজিল্যান্ডের হারের মূল কারণ। ওপেনার কলিন মানরো ২৪, জিমি নিশাম ৪৪ (রানআউট), মিচেল স্যান্টনার ২২ রান করে আউট হন। ব্যক্তিগত ১৭ রানে অপরাজিত থাকেন পেসার ম্যাট হেনরি। ভারতের হয়ে ৩ উইকেট নেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। ২টি করে উইকেট পান মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে ৪৯.৫ ওভারে অলআউট হয় ভারত। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে দুই ম্যাচ পর একাদশে ফেরেন মহেন্দ্র সিং ধোনি। দলীয় ১৮ রানে ৪ উইকেট হারানোর পর ৯৮ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান আম্বাতি রাইদ ও বিজয় শংকর (৪৫ রানআউট)। পঞ্চম উইকেটে কেদার যাদবকে (৩৪) নিয়ে আরো ৭৪ রান যোগ করে সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে আউট হন রাইদু (৯০)। পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৪৫ রান। ম্যাট হেনরি ৪টি ও ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *