ক্যানসার জয় করে আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন সোনালী বেন্দ্রে। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছয় মাস চিকিৎসার পর গত বছর ৩রা ডিসেম্বর ভোরে তিনি মুম্বাই ফেরেন। সোনালি বেন্দ্রে কাজে ফিরে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানান এভাবে, কাজে ফিরে আসা যে কতটা আনন্দ আর তৃপ্তির, তা লিখে বোঝাতে পারব না। আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, আবার বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলব, এ এক পরম পাওয়া। গত কয়েক মাস আমি মনের দিক থেকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তারপর আবার শুটিংয়ে ফিরে আসতে পেরেছি। সত্যি আমার লড়াই আজ সার্থক হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *