সৌদি কর্মকর্তারা পরিকল্পিতভাবে খাশোগিকে হত্যা করেছে

ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে সৌদি আরবের কর্মকর্তারা তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতরে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সরেজমিন তদন্ত শেষে প্রাথমিকভাবে এমন রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা। তিন সদস্য বিশিষ্ট তদন্ত দলের প্রধান ও জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টার অ্যাগনেস ক্যালামার্ড বৃহস্পতিবার বলেন, তুর্কী গোয়েন্দাদের হাতে থাকা খাশোগি হত্যার রক্ত হিম করে দেয়া ভয়ঙ্কর রেকর্ডিং তারা শুনেছেন। ক্যালামার্ড সম্প্রতি ইস্তাম্বুলের ওই দূতাবাসও পরিদর্শন করেছেন। সব মিলিয়ে জাতিসংঘের তদন্তকারীরা মনে করেন, সৌদি আরবের কর্মকর্তারা সুপরিকল্পিতভাবেই এই হত্যাকান্ড ঘটিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, সৌদি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাসোগি গত বছরের ২রা অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তখন সৌদি আরব তার নিখোঁজের সঙ্গে কোন ধরনের সম্পৃক্ততা অস্বাীকার করে। বরং দাবি করে, খাশোগি খানিক বাদেই দূতাবাস ছেড়ে গেছেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি