স্বদেশ নিউজ২৪.কম: গত ১ মার্চ ২০১৯ ইং ছিল ‘ফ্রেন্ডস ভিউ’ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ, সিআইপ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকীল পাশাপাশি প্রতিষ্ঠাতা রবি চৌধুরীর জন্মদিনও পালন করা হয় একই দিনে। ফ্রেন্ডস ভিউ বিগত ৩ বছর ধরে সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়  আগামী ২২ মার্চ ২০১৯ বিএফডিসি’তে পর্দা উঠতে যাচ্ছে ‘ফ্রেন্ডস ভিউ স্টার এ্যাওয়ার্ড’। এই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন করবেন প্রবীন, নবীন অভিনেতা-অভিনেত্রী, মডেল, কন্ঠশিল্পী, কোরিওগ্রাফার, ডিজাইনার, নৃত্যুশিল্পী ও সাংবাদিকসহ কলাকৌশলীরা। অনুষ্ঠানে থাকছে জমকালো ফ্যাশন শো, সেলিব্রেটি ড্যান্স, গান ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষ ব্যক্তিবর্গসহ মিডিয়া অঙ্গনের তারকাবৃন্দ। অনুষ্ঠানের আয়োজক ফ্রেন্ডস ভিউ এর প্রতিষ্ঠাতা রবি চৌধুরী জানান- প্রতি বছরের ন্যায় এবারও আমরা ফ্রেন্ডস ভিউ স্টার এ্যাওয়ার্ড এশিয়ান টিভিকে সাথে নিয়ে বিএফডিসি’র এটিএন বাংলার স্টুডিওতে জমকালো আয়োজন করতে যাচ্ছি। অনুষ্ঠানে সাংস্কৃতির বিভিন্ন অঙ্গনের তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মানা প্রদান করা হবে। সবাই ফ্রেন্ডস ভিউ এর জন্য দোয়া করবেন যাতে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পারি।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এশিয়ান টিভি, স্বদেশ নিউজ২৪ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *