চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে মোহা. মিলন নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এ অভিযোগ করলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এখনো এ তথ্য নিশ্চিত করা হয়নি। নিহত মিলন, তারাপুর-মন্ডলপাড়ার কালু মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান, গ্রাম পুলিশ সানাউল্লাহসহ আরও কয়েকজন জানান, রাত ৩ টার বা তার কিছু পরে ভারত থেকে গরু আনতে যায় মিলনসহ আরো কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান। পরে মিলনের লাশ তার সহযোগিরা বাংলাদেশ অংশে নিয়ে আসে। বিএসএফের গুলিতে আরো কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়।

তবে চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার জানান, সীমান্তে বিএসএফের গুলি বা গুলিতে কেউ মারা যাওয়ার কোনো খবর এখনো পাননি তিনি। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *