ঢাকায় রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. মুক্তার হোসেন মারা গেছেন।

গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মুক্তারের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজারের ২ নম্বর রোডের একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। এতে মুক্তার হোসেন (৩৮) ও তাঁর স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন। পরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের জরুরি বিভাগ সূত্র জানান, মুক্তারের শরীরের ৯৭ শতাংশ ও তাঁর স্ত্রী সালমার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।

মুক্তার ও সালমা দুজনেরই বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরশশমপুর গ্রামে। ঢাকায় ওষুধের ফার্মেসি ছিল মুক্তারের।

পুলিশ ও প্রতিবেশীদের ভাষ্য, ঘটনার দিন বিকেলে নিচতলার বাসায় ঘুমিয়ে ছিলেন মুক্তার। তাঁর স্ত্রী সালমা রান্নাঘরে ইফতারি তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজনই দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের ঘটনার সময় তাঁদের ছেলে শাফিন (৬) প্রাইভেট পড়ার জন্য বাইরে ছিল।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি