আসছে নজরুল রাজের ঈদ ধামাকা

সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: আসন্ন ঈদে এবার নজরুল রাজ নিয়ে আসছে ঈদ ধামাকা। আর এই ঈদ আয়োজনে ছোট পর্দায় দেখা যাবে নজরুল রাজকে একাধিক নাটকে। যেখানে নজরুল রাজ নিজেই অভিনয় ও প্রযোজনা করেছেন। ইতিমধ্যে অনেকগুলো নাটক এর শুটিং শেষ করেছেন বিভিন্ন মনোরম লোকেশনে। তারমধ্যে উল্লেখ্য এস সিরাজীর রচনায় ও স্বাধীন ফুয়াদের পরিচালনায় ‘স্টেশন’ ও ফুল কলি নাটকে দেখা যাবে তাকে। স্টেশন নাটকে নজরুল রাজ ছাড়াও অভিনয় করেছেন স্বাগতা, অ্যালেন শুভ্র, রানী আহাদ, সাইফ চন্দসহ অনেকে। এবং ফুল কলি নাটকে রয়েছেন কল্যাণ কোরাইয়া, তানভীর, রানী আহাদ, অত্বিতীয়া চৌধুরী আশাসহ অনেকে। রাজিব আহমেদের চিত্রনাট্য সাখাওয়াত মানিকের পরিচালনায় রহস্যময় নারী নাটকেও দেখা যাবে নজরুলকে। েএতে আরো অভিনয় করেছেন এফ এস নাঈম, মিথিলা, শ্যামল মাওলা, রানী আহাদসহ অনেকে। এছাড়া আরো দুটি নাটকে দেখা যাবে তাকে। এবিষয়ে নজরুল রাজ জানান- এই ঈদে আমার অভিনীত একাধিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। ভিন্ন ভিন্ন গল্পে এই নাটকগুলো দর্শক হাসিকান্না ও প্রেম ভালোবাসার দৃশ্যপট দেখতে পাবেন। আমি আশা রাখি দর্শকদের ভালো লাগবে।
উল্লেখ্য সম্প্রতি রাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘প্রিয়জন প্রয়োজন’ নামেে একটি সিনেমা নির্মাণের ঘোষনা দেন দেবাশীষ বিশ্বাস। এতে চিত্রনায়িকা আঁচলের বিপরীতে অভিনয় করবেন নজরুল রাজ। শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হবে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি