প্রাক মৌসুমে অবশেষে জয় পেল রিয়াল মাদ্রিদ। গতকাল (বুধবার) বেনজেমার হ্যাটট্রিকে অডি কাপে ফেনেরবাচের বিপক্ষে ৫-৩ গোলে জয় পায় রিয়াল। যদিও এ ম্যাচে রিয়ালের রক্ষণভাগের দুর্বলতা ছিলো চোখে পড়ার মতো।
এর আগে প্রাক মৌসুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে তিন ম্যাচে ১২ গোল হজম করেছে রিয়াল। অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলে হারে দেখেছিল লসব্লাঙ্কসরা। পরে অডি কাপের সেমিফাইনালে ইংলিশ ক্লাব টটেনহ্যামের কাছে ১-০ গোলে হারের অভিজ্ঞতাও হয় রিয়াল মাদ্রিদের।

প্রাক মৌসুমের শেষ পাঁচ ম্যাচে এ পর্যন্ত গড়ে ৩.২টি করে গোল হজম করেছে রিয়াল। তবে এ নিয়ে হাতাশ হওয়ার কিছুই নেই বলে মনে করেন রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমা। তিনি বলেন, ‘এটা প্রাক মৌসুম। লীগের প্রস্তুতি নিচ্ছি আমরা।

কৌশলগত ও শারীরিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। খারাপ খেললে সমালোচনা হবে এটা স্বাভাবিক। তবে সমর্থকদের বলছি আমাদের ওপর আস্থা রাখুন।’

বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল হজম করে রিয়াল। গ্যারি রোদ্রিগেজের গোলে এগিয়ে যায় ফেনেরবাচ। ১২তম মিনিটে বেনজেমার গোলে সমতায় ফেরে রিয়াল। পরে ম্যাচের ২৭ ও ৫৩ তম মিনিটে গোল করে হ্যাটিট্রিক করেন বেনজেমা। এক সময় ম্যাচে ৩-৩ সমতায় ফেরে ফেনেরবাচ। পরে ৬২ মিনিটে নাচো ও ৭৯ মিনিটে মারিয়ানো ডিয়াজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *