বয়স বাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল), বয়স বাড়ছে মুশফিকুর রহিমেরও। ছয়টি আসর শেষ করে বিপিএল পা দিতে যাচ্ছে সপ্তম আসরে। চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের সপ্তম আসর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধানের কথামতে।
গত ছয়টি আসরে খেলেছেন মুশফিকুর রহিমও। জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো মুশফিক বিপিএলেও জ্বলে উঠেন দলের হয়ে। কিন্তু একটা জায়গায় আঁটকে রয়েছেন দেশ সেরা এই ব্যাটসম্যান। শিরোপা তার অধরাই থেকে গেল এখন পর্যন্ত।
গত ছয় আসরে মুশফিক বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংসের হয়ে খেলে ফেললেও স্বাদ পাননি শিরোপার।
এবারও দল পাল্টেছে এই উইকেট রক্ষক-ব্যাটসম্যানের। গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা মুশফিককে এবার দলে নিয়েছে ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
তবে কি এবার কুমিল্লার হয়ে শিরোপার স্বাদ নিতে পারবেন মুশফিক? শুক্রবার দলটির মালিক নাফিসা কামাল তার ফেসবুক ফ্যান পেজে নিশ্চিত করেন মুশফিককে দলে নেয়ার খবরটি।
২০১৫ সালে বিপিএলে যোগ দেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেবার মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে বাজিমাৎ করে কুমিল্লা। এরপর ষষ্ঠ আসরে অস্ট্রেলীয় সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে বিপিএল শুরু করলেও চোটের কাড়নে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি। তবে ইমরুল কায়েসের নেতৃত্বে শিরোপা উদ্ধার করে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *