টেক্সাসে হলিউডি স্টাইলে হামলায় নিহত ৫

টেক্সাসে হলিউডি স্টাইলে সন্ত্রাসী হামলা চালিয়েছে এক অস্ত্রধারী যুবক। তার একের পর এক গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এর মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এক মাসের মধ্যে টেক্সাসে এটি দ্বিতীয় হামলা। শনিবার মিডল্যান্ড ও ওডেসার মধ্যবর্তী স্থানে একজন পুলিশ সদস্য ওই অস্ত্রধারীর গাড়ির গতিরোধের চেষ্টা করেন। এ সময় সে গুলি করে হত্যা করে ওই পুলিশ সদস্যকে। এরপরই সে অনেক গাড়িচালককে ও পথচারীকে গুলি করতে থাকে।

এক পর্যায়ে নিজের গাড়ি ফেলে সে ডাকবিভাগের একটি ট্রাক চুরি করে। অব্যাহতভাবে তার অভিযান চালাতে থাকে। অবশেষে একটি সিনেমা কমপ্লেক্সের কাছে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। হামলাকারী ওই যুবককের বয়স ৩০ এর কোটায়। সে একজন শ্বেতাঙ্গ। কিন্তু কি উদ্দেশে হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।

এর চার সপ্তাহ আগে টেক্সাসেরই এল পাসো শহরে এক অস্ত্রধারী গুলি করে হত্যা করে ২২ জনকে। আহত করে ২০ জনকে। এর মধ্যে তিনজন পুলিশ সদস্য। তবে আহতদের সবাইকে গুলি করা হয়েছে এমনটা মানতে রাজি নয় পুলিশ। অনেকে গাড়ির ভাঙা কাচে আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছিল ২ বছর বয়সী একটি শিশু। সেখানে ৭ জনের অবস্থা মারাত্মক সংকটাপন্ন।

পুলিশ বলেছে, শনিবারের ওই হামলা শুরু হয় স্থানীয় সময় বিকাল তিনটার দিকে। এ সময় টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি বিষয়ক দু’জন অফিসার তাদের গাড়ি তুলেছিলেন মিডল্যান্ড মহাসড়কে। এরপরই হামলাকারী যুবক তাদের দিকে গুলি ছুড়তে শুরু করে। সেখান থেকে কিছুটা দূরে যেয়ে, বিভিন্ন স্থানে সে অন্য মানুষের দিকে গুলি ছুড়তে শুরু করে। তার এমন কর্মকান্ডকে কা-জ্ঞানহীন ভয়াবহ হামলা বলে অভিহিত করেছেন টেক্সাস এটর্নি জেনারেল কেন প্যাক্সটন। অন্য এক বিবৃতিতে গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, আমরা এমন সন্ত্রাসীদের ঘৃণা ও সহিংসতা ছড়িয়ে দিতে পারি না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এমন ট্রাজেডিতে আমরা সবাই সবসময় এক থাকবো। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন, তাকে টেক্সাসের ওই হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের