খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম শেষ হবে ৩০ সেপ্টেম্বর। চারটি ইউনিটে ২৯ টি ডিসিপ্লিনের সর্বমোট ১২১৭টি আসনের বিপরীতে লড়বে শিক্ষার্থীরা।

‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের ১৫টি ডিসিপ্লিনের মোট আসন সংখ্যা ৬৬২টি। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫.০০ এর স্কেলে এসএসসি/সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং ২০১৮ অথবা ২০১৯ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদন ফি ১২৫০ টাকা।

‘বি’ ইউনিট অর্থাৎ কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন এবং শিক্ষা অনুষদের ৯টি ডিসিপ্লিনের মোট আসন সংখ্যা ৩৯৯টি। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র আইন ডিসিপ্লিনে ভর্তি যোগ্যতা অর্জনে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৯ পয়েন্ট থাকতে হবে। আবেদন ফি ৯৫০ টাকা।

‘সি’ ইউনিট অর্থাৎ ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ২টি ডিসিপ্লিনে মোট আসন সংখ্যা ৯৬টি। আবেদনকারীকে এসএসসি /সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজিতে থাকতে হবে ন্যূনতম ৩.৫০। আবেদন ফি ৬০০ টাকা।

সবশেষ ‘ডি’ ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদের ৩টি ডিসিপ্লিনে মোট আসন সংখ্যা ৬০টি। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদন ফি ৬৫০ টাকা।

আবেদন ফি রকেট, বিকাশ এবং শিওর ক্যাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য সংশ্লিষ্ট বিষয়ে কাটা যাবে ০.২৫ নম্বর। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.ku.ac.bd) দেখতে বলা হয়েছে।

 

নিউজ ডেস্ক/স্বদেশ নিউজ২৪

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের