২৫ সিনেমা হলে মুক্তি পাবে ‘সাপলুডু’

বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র মানেই চমক। প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যানারে ‘সাপলুডু’ ছবিটি আসছে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সুদর্শন নায়ক আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ছবিটি ঘিরে দর্শকমহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

প্রথম সপ্তাহে ছবিটি দেশের কতগুলো সিনেমা হলে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়।
এ ব্যাপারে তিনি বলেন, আমরা সিনেমা হল মালিকদের কাছে থেকে দারুণ সাড়া পাচ্ছি। গত এক মাস ধরেই তারা আমাকে ফোন করছেন। ছবিটি কবে রিলিজ হবে জানতে চাইছেন। আমরা আসলে কিছু পলিসি নিয়ে চলি। বিগত দিনেও আমাদের চলচ্চিত্র দর্শকনন্দিত হয়েছে। সেই জায়গা থেকে প্রথম সপ্তাহে দেশে ২৫টি সিনেমা হলের বেশি আমরা যাব না। পরবর্তীতে দর্শক আগ্রহের জায়গা থেকে আমরা হলের সংখ্যা বাড়াবো। কিন্তু ২৫টি সিনেমা হল ধরে ভালো ক্যাম্পেইন করেই আমরা শুরুটা করতে চাই।

কারণ হিসেবে সৈয়দ আশিক রহমান বলেন, অনেক সময় দেখা যায় সঠিক ক্যাম্পেইনের অভাবে দর্শক ছবি সম্পর্কে জানতে পারেন না কিংবা সিনেমা হলে যান না। দর্শকের কাছে ছবি সম্পর্কে তথ্যও থাকে না। সে কারণে আমরা ক্যাম্পেইনের দিকে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগের ছবি ‘যদি একদিন’ টানা তিন মাস প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। ফলে ‘সাপলুডু’ নিয়েও আমাদের চমকপ্রদ ক্যাম্পেইন চলবে।
দেশের বাইরে ছবির মুক্তি নিয়ে তিনি বলেন, আমরা ‘আইম্যাক্স’ বা ‘সিনেপ্লেক্স’র সঙ্গে যেভাবে চুক্তি করি। তারাও একই পলিসিতে আমেরিকা ও নর্থ আমেরিকায় একযোগে মুক্তি দেবে ‘সাপলুডু’। এছাড়া অস্ট্রেলিয়াতেও একইভাবে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। সামনে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো। এখন সেন্সর কপির জন্য অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই সেন্সর কপি পেয়ে যাব। আমরা সরকারি নিয়ম কানুন মেনেই সব কাজ করবো।

ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘সাপলুডু’র শুটিং চলাকালীন সময় থেকেই সবার কাছে থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। বিশেষ করে টিজার, ট্রেলার প্রকাশের পর অনেক পরিবেশনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সিনেমা হল মালিকরাও চলচ্চিত্রটি প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের এক ধরনের পরিকল্পনা রয়েছে মুক্তি নিয়ে। তারা প্রথম সপ্তাহে দেশে ২৫টির বেশি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাইছেন না। ধীরে ধীরে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চায় তারা। আমার বিশ্বাস গল্প এবং তারকা নির্ভর ছবিটি সবার ভালো লাগবে।
গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে। ‘সাপলুডু’ ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের