রাজবাড়িতে মধ্যরাতে ছাত্র ইউনিয়ন নেতাকে হুমকি, থানায় জিডি

ছাত্র ইউনিয়নের রাজবাড়ি জেলা সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপনকে ফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার দিবাগত মধ্যরাতে ফোনে এ হুমকি দেয়া হয় বামপন্থী এ ছাত্র নেতাকে। হুমকির পর রোববার সকালে নিরাপত্তা চেয়ে রাজবাড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

ছাত্র ইউনিয়ন নেতা কাওসার আহমেদ রিপন জানান, শনিবার দিবাগত মধ্যরাত একটার দিকে ০১৪০৭২১০৩০২ নম্বর থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন দেন। তিনি প্রথমে অপ্রীতিকর কথা বলার পর গালিগালাজ করেন। একপর্যায়ে হত্যার হুমকিও দেন। এ ঘটনায় রোববার সকালে তিনি রাজবাড়ি সদর থানায় জিডি করেন। জিডি নং ২৫।
এদিকে রিপনের হত্যার হুমকির ঘটনায় ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হুমকির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের