নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ এবং একজন নিখোঁজ

নরওয়েতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজন নিহত এবং একজন নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছে, ওই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই হেলিকপ্টারটি দেশটির উত্তরাঞ্চলে আল্টার কাছাকাছি হোস্টস্প্রেলে একটি মিউজিক ফেস্টিভ্যালে যাচ্ছিল।

খবরে বলা হয়েছে, এয়ারবাস এএস৩৫০ মডেলের ওই হেলিকপ্টারে পাঁচজন যাত্রী ও একজন পাইলট ছিলেন। নরওয়ের হেলিট্রান্স ওই হেলিকপ্টারটি পরিচালনা করে থাকে।
শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নরওয়ের উদ্ধারকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তারা ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পাঠিয়েছে। সেখানে আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।

জান এস্কিল সেভেরিনসেন নামের একজন উদ্ধারকর্মী স্থানীয় টিভিটু’কে বলেছেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন এবং একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের