ফেইসবুক আইডি নিয়ে বিপাকে বাপ্পি চৌধুরী!

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীর ফেসবুক আইডি উধাও! বারবার চেষ্টা করেও নিজের ফেসবুক অ্যাকউন্ট ফিরিয়ে আনতে পারছেন না বলে সমকাল অনলাইনকে জানালেন ‘ভালোবাসার রঙ’ছবিখ্যাত এ নায়ক। তবে বপ্পি চৌধুরীর আসল আইডি উধাও হলেও ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বাপ্পি চৌধুরীর অসংখ্য ভূয়া অ্যাকাউন্ট।

ফলে আইডি হারিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বাপ্পি। জানান, নিজের অ্যাকাউন্ট হারালেও তার নামে অ্যাকাধিক আইডি ঘুরছে ফেসবুকে। সেই আইডি দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বাপ্পি এই মুহুর্তে দীপংকর দীপন পরিচালিত আলোচিত ছবি ‘ঢাকা ২০৪০’ নিয়ে ব্যস্ত আছেন। এছাড়াও শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং। ছবিটি পূজায় মুক্তি পাবে।

ফেসবুকে অ্যাকাউন্ট ডিজেবল হওয়া নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘হুট করিই নিজের ফেসবুক আইডি খুঁজে পাচ্ছিনা। সার্চ দিলে আমার নামে একাধিক আইডি সামনে চলে আসছে। অনেকে মনে করছেন সেগুলো আমার আইডি। অথচ আপাতত ফেসবুকে আমার কোন আইডি নেই। তবে ফেসবুক পেজ এখনও সচল রয়েছে।’

ফেসবুক বিশেষজ্ঞ দিয়ে বারবার চেষ্টা করেও ফিরিয়ে আনা সম্ভব হচ্ছেনা তার আইডি। ফেসবুক অফিসে প্রয়োজনীয় তথ্য দিয়ে মেইলও পাঠানো হয়েছে বলে জানান এ নায়ক।

আপাতত ফেসবুকে কোন আইডি নেই জানিয়ে বাপ্পির নামে অন্য কোন আইডি থেকে বিভ্রান্তি ছড়ানো হওয়ার এ বিষয়ে তার ভক্ত -শুভাকাঙ্খীদের সচেতন থাকতে অনুরোধ করেছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের