১২ মন্ত্রী ঢাকা আসছেন

ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বিশ্বের ৩১ দেশের মন্ত্রী-উপমন্ত্রী সচিবসহ উচ্চ পর্যায়ের শতাধিক প্রতিনিধি ঢাকা আসছেন। আগামী ৪ঠা সেপ্টেম্বর থেকে ঢাকায় দু’দিনব্যাপী ইন্ডিয়ান ওশন রিম এসোসিয়েশন (আইওআরএ) ব্লু ইকোনমি মিনিস্টারিয়েল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট আইওআরএ’র এটি তৃতীয় আঞ্চলিক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তৃতা করবেন। সম্মেলনের সার্বিক আয়োজনের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের তরফে জানানো হয়েছে- এটি ঢাকায় গত বছরের ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের পর মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বড় আয়োজন। এতে ২২টি সদস্য রাষ্ট্র এবং ৯টি ডায়ালগ পার্টনারসহ মোট ৩১টি রাষ্ট্রের প্রতিনিধিই যোগ দিচ্ছেন। ঢাকার সম্মেলনে এ পর্যন্ত ৭ জন পররাষ্ট্রমন্ত্রীসহ ১২ জন মন্ত্রী যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন। যার মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর দি হন মারিসে পেয়েইন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা, সিসিলিসের পররাষ্ট্রমন্ত্রী বেরি ফর, কেনিয়ার কৃষি ও মৎস্য মন্ত্রী মাওয়াংগী কিউনজুরি, মরিশাসের সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী প্রেমদূত কুঞ্জ, মাদাগাস্কারের কৃষিমন্ত্রী রানা রিভেলো ফানোমেজানসোয়া-লুসিয়ান, মালদ্বীপের মেরিন রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার হাসান রশিদ, সাউথ আফ্রিকার পরিবেশ বন ও মৎস্যমন্ত্রী মাখোৎসু মাগদিলিন-সাথিউ, সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদুল কাদির আহমেদ খায়ের আবদি, থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (ডেপুটি মিনিস্টার) পর্নপিমল কাঞ্চানালাক, কমোরসের পররাষ্ট্রমন্ত্রী সাউফ মোহাম্মেদ আল আমিন প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সী-বেড অথোরিটির সেক্রেটারি জেনারেল এবং আইওআরএ’র সেক্রেটারি জেনারেলও উপস্থিত থাকছেন। আইওআএ’র দু’দিনের এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে- ভারত মহাসাগরীয় অঞ্চলের সব সম্ভাবনার সবৌত্তম ব্যবহার নিশ্চিত করে টেকসই সমুদ্র অর্থনীতিকে উৎসাহিত করা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের