ডেঙ্গু এক পরিবারের দুইজনের মৃত্যু আরো দুইজন হাসপাতালে

রক্ত চাই। বি-পজেটিভ রক্ত। রোগীর রক্তের প্লাটিলেট নেমে গেছে ১০ হাজারে। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার আবেদন করা হয় রক্তের। এ ছাড়াও বিভিন্ন পরিচিতজনদের কাছ থেকে ব্যবস্থা হয় রক্তের। এখন পর্যন্ত তাকে দিতে হয়েছে ১২ ব্যাগ রক্ত। বর্তমানে অবস্থা ভালো। গতকাল পরীক্ষা করে জানা গেছে তার রক্তে প্লাটিলেট ১ লাখ ১৫ হাজার।

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি মোহাম্মদ টিটু।

টিটু রাজবাড়ীতে চাকুরি করেন। তিনি বিবাহিত। বাড়ি রাজবাড়ী সদরের অদুরে সুলতানপুরে। একই হাসপাতালে ছেলের সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি তার মা। মায়ের নাম মোমেনা বেগম। তিনি হাসপাতালে ভর্তি ৪ দিন ধরে। তার মাকে এখন পর্যন্ত রক্ত দিতে না হলেও প্লাটিলেট মাত্র ৪৫ হাজার। মা ও ভাইকে নিয়ে যুদ্ধে নেমেছেন মো. আনিস। আনিস শিক্ষার্থী, লেখা পড়া করেন রাজধানীতে। হাসপাতালে মা-ভাই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তার চাচা ও চাচাতো বোন।

তার চাচার নাম ইউনুস শেখ। বয়স ৫৫। ২ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। ঈদের পরদিন ভর্তি হন ফরিদপুর সরকারি হাসপাতালে। ৫ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যৃ হয়। ঈদের আগেই মারা যান আনিসের আরেক চাচার মেয়ে। নাম তাহমিনা আক্তার। বয়স ২৮। ছোট দুটি শিশু সন্তান রেখে গেছেন তাহমিনা। তিনিও থাকতেন একই গ্রামে। বড় ছেলের বয়স ১১, নাম তামজিদ। আর ছোট মেয়ের বয়স মাত্র ৩। নাম জান্নাতি। মাকে হারিয়ে পাগলপ্রায় সন্তান দুটি। তাহমিনাও ভর্তি ছিলেন ফরিদপুর সরকারি হাসপাতালে। সমপ্রতি রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের কয়েকটি পরিবারের ৩০ থেকে ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ফলে স্থানীয় মানুষদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আক্রান্তদের প্রায় সকলেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

আর এই প্রাণঘাতী রোগের প্রার্দুভাব বৃদ্ধির পর থেকে সচেতন হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয় চেয়ারম্যান মো. আ. রাজ্জাক মিয়া জানান, ঢাকায় কর্মরত স্থানীয় বাসিন্দা মো. শাহীনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা এলাকার জলাশয় ও ঝোপঝাড় পরিষ্কারকরণের উদ্যোগ নেন। এছাড়াও এলাকার বাড়ি বাড়ি টাকা তুলে মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়াও ওষুধ কিনে কৃষকদের কাছে থেকে স্প্রে মেশিন নিয়ে এলাকার বিভিন্ন স্থানে স্প্রে করা হচ্ছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের