সরে দাঁড়ালেন পিয়া বিপাশা

শুরু হয়েছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন ছবি ‘জিন’ এর কাজ। যেখানে সজল, পূজা চেরির পাশাপাশি অভিনয় করার কথা ছিল রোশান ও পিয়া বিপাশার। তবে এরইমধ্যে এ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পিয়া বিপাশা। ছবির প্রযোজনা সংস্থা জাজের সিইও আলিমুল্লাহ খোকন গতকাল জানান, সাভারে এ ছবির কাজ বর্তমানে চলছে। সেখানে গিয়ে দেখলাম ‘প্রেম আমার টু’, ‘গহীন বালুচর’ ছবিতে অভিনয় করা মুন মেয়েটি কাজ করছে। পিয়া বিপাশা করছেন না। এদিকে পিয়া বিপাশা বলেন, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় চুক্তিবদ্ধ হওয়ার পরও ‘জিন’ এ আমি কাজ করছি না। ছবিটিতে সাইন করার সময় ভালোভাবে চিত্রনাট্য পড়া হয়নি।

এবার পুরো চিত্রনাট্য হাতে পাওয়ার পর মনের মত না হওয়ায় আমি ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি।

‘জিন’ পরিচালনা করছেন নাদের চৌধুরী। আমিনবাজারে টানা দশদিন শুটিং শেষে টাঙ্গাইল ও মানিকগঞ্জেও ছবিটির টানা শুটিং চলবে বলে জানা যায়। গেল সোমবার থেকে সজল ও পূজা চেরি এ ছবিতে কাজ করছেন। পাশাপাশি রোশান ও মুন ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে কাজ করছেন। এখন এ ছবিতে পিয়া বিপাশার জায়গায় দর্শকরা মুনকে দেখতে পাবেন। উল্লেখ্য, এর আগে মডেলিং এবং নাটকের পাশাপাশি আতিক জামানের ‘এনিভার্সারি’, শুভাশীষ রায়ের ‘কাটুস কুটুস’, সঞ্জয় সমাদ্দারের ‘ঝড়ের পরে’, মোস্তফা কামাল রাজের ‘ডায়েরী’ শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন পিয়া। এছাড়া ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেন সায়েম জাফর ইমামী। এটি ২০১৬ সালে মুক্তি পায়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের