বার্সায় ফেরা হচ্ছে না নেইমারের!

ইউরোপের শীর্ষ পাঁচ লীগের গ্রীষ্মকালীন দলবদল শেষ হয়ে যাবে সোমবার রাতে। কিন্তু বার্সেলোনার ফেরার ব্যাপারে নেইমারের কোনো গতি হলো না। গতকাল ইএসপিএন এফসি সহ কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, নেইমারের বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বার্সার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছুতে পারেনি। ফলে নেইমারকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা।

নেইমারকে ন্যু ক্যাম্পকে ফিরিয়ে আনতে কয়েক দফায় পিএসজির সঙ্গে আলোচনা করে বার্সেলোনা। প্রথমে ফিলিপে কুটিনহো ও ইভান রাকিতিচের সঙ্গে ৮০ মিলিয়ন ও পরে ১০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করে বার্সেলোনা। কিন্তু এরপর এক মৌসুমের জন্য ধারে বায়ার্ন মিউনিখে যোগ দেন ব্রাজিলিয়ান কুটিনহো। এরপর বার্সা নেইমারকে ধারে নেয়ার কথা জানায় পিএসজিকে। তাতেও রাজি হয়নি ফরাসি ক্লাবটি।

গত সপ্তাহে তৃতীয়বারের মতো প্রচেষ্টা চালায় বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তের রিপোর্ট অনুযায়ী, ১২৫ মিলিয়ন ইউরোর সঙ্গে ইভান রাকিতিচকে পারমানেন্টলি ও উসমান দেম্বেলেকে ধারে দিতে চেয়েছিল বার্সা। এরপর ১৯৮ মিলিয়ন ইউরোতে নেইমার বার্সায় ফিরছেন বলেও খবর প্রকাশিত হয়। নেইমারের ঘড়ির স্পনসর বার্সার জার্সিতে ছবিও পোস্ট করে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কিন্তু এরপর জানা যায় নেইমারের ব্যাপারে পিএসজি-বার্সা কোনো চুক্তিই হয়নি। তবে ফরাসি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছিলেন যে, তারা নেইমারের জন্য এখনো দরজা খোলা রেখেছে। বার্সা যদি গ্রহণযোগ্য কোনো প্রস্তাব করে তবে তারা সেটি ভেবে দেখবে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সেই অংকটা ২১৫ মিলিয়ন ইউরো। দুই বছর আগে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। ফরাসি ক্লাবটি হয়ত সেটাই হিসাব করছে এখন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের