ইসরায়েলকে সর্বোচ্চ হুঁশিয়ারি হিজবুল্লাহর

ইসরায়েলের প্রতি সর্বোচ্চ হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে, এরপর তেল আবিব আবার লেবাননের আগ্রাসন চালালে প্রতিটি ইসরায়েলি সেনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুমকি দিয়েছেন। খবর পার্সটুডের।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা রোববার ইসরায়েলি সামরিক যানে হামলা চালিয়ে তেল আবিবকে যে বার্তাটি দিয়েছে তা হলো- তোমরা যদি হামলা করো তাহলে তোমাদের কোনও সীমান্ত এবং একজন সেনারও নিরাপত্তার গ্যারান্টি থাকবে না। তিনি স্পষ্ট করে বলেন, লেবাননে হামলা চালিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার দিন ইসরায়েলের জন্য শেষ হয়ে গেছে।
গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর মিডিয়া সেন্টারে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। জবাবে সাইয়্যেদ নাসরুল্লাহ নিশ্চিতভাবে প্রতিশোধমূলক হামলার কথা জানিয়েছিলেন। রোববার হিজবুল্লাহ যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক যানে হামলা চালিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহর হুমকি বাস্তবায়ন করে যাতে ওই যানের সকল আরোহী হতাহত হয়। অবশ্য তেল আবিব দাবি করেছে, হিজবুল্লাহর ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
সাইয়্যেদ নাসরুল্লাহ সোমবারের ভাষণে আরও বলেন, আমরা এ বিজয়ের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এ হামলা পরিচালনার জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের প্রশংসা করেন। তিনি বলেন, ইসরায়েলি তার সীমারেখার ভেতরে হামলা না চালানোর ব্যাপারে যে ‘রেড লাইন’ দিয়ে রেখেছিল এই হামলার মাধ্যমে তা ভেঙে দেয়া হয়েছে।
হিজবুল্লাহ মহাসচিব তেল আবিবকে উদ্দেশ করে বলেন, এখন থেকে তোমরা ১ সেপ্টেম্বর তারিখটির কথা মনে রেখো। কারণ, এই দিনে তোমাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ সংগ্রামের নয়া অধ্যায় সূচিত হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের