নায়ক শিপনের সঙ্গে জুটি বাঁধলেন অপ্সরা সুহি

‘দেশা দ্য লিডার’ খ্যাত নায়ক শিপনের সঙ্গে জুটি বাঁধলেন অপ্সরা সুহি। ‘তোমার গল্পে আমি’ নামে একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের।
নাটকের গল্পে দেখা যাবে, সুহি একজন ডেসপারেড টাইপের মেয়ে। আর শিপন একজন বিশিষ্ট শিল্পপতি ও ধার্মিক ছেলে। সুহি তার প্রেমে পড়ে। আর এই প্রেম বদলে দেয় সুহির জীবন। নানা নাটকীয়তার মাধ্যমে এগিয়ে যায় গল্প।
সম্প্রতি গাজীপুরে নাটকটির শুটিং হয়েছে। ওসমান গনির রচনায় নাটকটি পরিচালনা করেছেন জি.এম সৈকত।
আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ, রেহানা জলি, সাইফুল ইসলাম, আজরা জেবিন তুলি, সুজন রাজা, মেহেদী, আলামিন, সানিহা ও সাদ্দাম।
নাটকটির নির্মাতা জি.এম সৈকত বলেন, একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। দর্শক নাটকটি ভিন্ন স্বাদ খুঁজে পাবেন। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের