টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শুভ সূচনা

কিংস্টোন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ রানে জয় পেয়েছে ভারত। সোমবার এ জয়ের মধ্য দিয়ে ২-০ তে সিরিজ জিতে আগস্ট থেকে শুরু হওয়া আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বিরাট কোহেলি নেতৃত্বাধীন দলটি।

এরআগে চতুর্থ ও শেষ দিনে সফরকারীদের চেয়ে ৪২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে ওয়েন্ট ইন্ডিজ।

২ উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুটা ভাল হয়নি স্বাগতিকদের। দলীয় ৯৮ রানে চার উইকেট হারায় ক্যারিবিয়রা।

শেষ পর্যন্ত ২১০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিলো ১১৭ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে করে ৪১৬ রান। আর দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৬৮ রান করে ইনিংস ঘোষণা করে।

প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক তুলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারী।

সংক্ষিপ্ত স্কোর

ভারত

৪১৬ ও ১৬৮/৪ ডি

ওয়েস্ট ইন্ডিজ

১১৭ ও ২১০

ফল ভারত ২৫৭ রানে জয়ী

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের