তালেবানের সঙ্গে সমঝোতা, পাঁচ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

অবশেষে তালেবানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এই সমঝোতার অংশ হিসেবে পাঁচটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করবে তারা। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেন, আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে তালেবানের সঙ্গে নীতিগত সমঝোতা হয়েছে। খবর পার্সটুডের।

আফগানিস্তানের টিভি চ্যানেল ‘তোলো নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতায় বর্ণিত শর্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আমরা আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে ১৩৫ দিনের মধ্যে সেনা প্রত্যাহার করব। বর্তমানে আফগানিস্তানে শুধু ওই পাঁচ ঘাঁটিতেই মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানান খালিলজাদ।

তবে সমঝোতাটি এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে মার্কিন প্রতিনিধি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির খসড়া অনুমোদন করলেই কেবল তালেবানের সঙ্গে এটি স্বাক্ষরিত হবে। এ ছাড়া কোন পর্যায়ে কত সেনা প্রত্যাহার করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পই নেবেন বলে জানান জালমাই খালিলজাদ।

এর আগে গতকাল (সোমবার) আফগান বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের গত এক বছরের আলোচনার ফলাফল তুলে ধরেন খালিলজাদ।

আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি গত এক বছর ধরে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে নয় দফা বৈঠক করেন। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কথিত এ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। তালেবান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করলেও আফগান সরকারের সঙ্গে সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের