কাবুলে তালেবানের হামলায় নিহত ১৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানদের বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। আহত হয়েছেন ১১৯ জন। কাবুলে আন্তর্জাতিক সংগঠনগুলো ব্যবহার করে এমন একটি ভবনের খুব কাছে সোমবার দিনশেষে গাড়িবোমা হামলা চালায় তালেবানরা। হামলার তীব্রতা কয়েক কিলোমিটার দূরের ভবনগুলোকেও কাঁপিয়ে দিয়েছে। এ সময় আফগানিস্তানে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ টেলিভিশনে তালেবানদের সঙ্গে চুক্তির একটি খসড়ার বিষয়ে সাক্ষাতকার দিচ্ছিলেন। এমন সময়ে তালেবানদের ওই হামলা নিয়ে প্রশ্ন উঠেছে। কাতারের রাজধানী দোহা’তে শান্তিচুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও তালেবান মধ্যস্থতাকারীরা। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, কাবুলের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক গ্রুপগুলোর বিদেশী স্টাফরা থাকেন গ্রিন ভিলেজে। এর কাছেই একটি ট্রাক্টরে করে পেঁতে রাখা ছিল বোমা। তা বিস্ফোরিত হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ওই এলাকাটি ভীষণভাবে সুরক্ষিত। সেখান থেকে প্রায় ৪০০ বিদেশী নাগরিককে উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, এ সময় অস্ত্রধারী হামলাকারীদের হত্যা করেছে আফগানিস্তানের নিরাপত্তারক্ষীরা। ওদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, হামলায় ওই গ্রিন ভিলেজের রুমগুলো ও ‘আক্রমণকারীদের’ অফিস ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, শত্রুরা দাবি করছে বেসামরিক মানুষজন মারা গেছে। আসলে এটা মিথ্যা কথা। হামলাস্থলে কোনো বেসামরিক মানুষকে যেতে দেয়া হয়নি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের