ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

জ্যামাইকা টেস্টেও সম্মান বাঁচাতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। একদিন হাতে থাকতেই ভারতের কাছে ২৫৭ রানে হেরেছে হোল্ডাররা। প্রথম ইনিংসে ভারতের দেয়া ৪১৬ রানে জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের যাত্রা থামে ১১৭ রানে। কিন্তু ফলোআনে থাকা উইন্ডিজকে আবারো ব্যাটিং এ আমন্ত্রণ না জানিয়ে দ্বিতীয় ইনিংসে বিরাট বাহিনী যোগ করে আরো ১৬৮ রান। আর তারপরই ক্যারিবিয়ানদের সামনে ৪৬৮ রানের বিশাল টার্গেট দাঁড়ায়। সে টার্গেট তাড়া করতে গিয়ে ২১০ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। ভারতের বলারদের সামনে অসহায় হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র শামরাহ ব্রুকসের ব্যাট থেকে ৫০ রান আসে।

কিন্তু ভাগ্যের কাছে ব্যর্থ হয়ে ৫০ রানে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এছাড়া জেসন হোল্ডার করেন ৩৯ রান এবং ব্ল্যাকউডের ব্যাট থেকে আসে ৩৮ রান। এছাড়া কোনো ব্যাটসম্যান বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারে নি। উইন্ডিজকে ২৫৭ রানে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ থেকেই সর্বোচ্চ ১২০ পয়েন্ট সংগ্রহ করে নেয় টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ভাগ বসাতে দেয় নি ভারত।অ্যান্টিগায় প্রথম টেস্টে ৪ দিনে জয় পায় ভারত। জ্যামাইকার কিংস্টনে দ্বিতীয় টেস্টও ৪ দিনের বেশি যায় নি।প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতক করা হনুমা বিহারী ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের